৮ নভেম্বরে `গ্যালাক্সি এস৩ মিনি'
আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস৩ মিনি বাজারে আনার ঘোষণা দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ৮ নভেম্বর স্যামসাং একটি বিশেষ অনুষ্ঠানে এ স্মার্টফোনটির ঘোষণা দেবে। খবর টেলিগ্রাফ অনলাইনের।স্যামসাংয়ের জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এস৩-এর এই ছোট সংস্করণে রয়েছে ৪ ইঞ্চি মাপের সুপার অ্যামোলিড ডিসপে্ল, অ্যান্ড্রয়েড ৪.১ বা জেলিবিন অপারেটিং সিস্টেম, টাচউইজ ইউজার ইন্টারফেস। ১ গিগাবাইট র্যাম, ১ গিগাহার্টজ ডুয়ালকোরের প্রসেসরযুক্ত গ্যালাক্সি এস৩ মিনিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, এনএফসি, ওয়াই-ফাই, থ্রিজি, এসবিম সুবিধা।অ্যাপলের আইফোন৫ স্মার্টফোনটির প্রতিযোগী হিসেবে এ ৪.৮ ইঞ্চি মাপের গ্যালাক্সি এস৩ স্মার্টফোনটির আকার কমিয়ে `গ্যালাক্সি এস৩ মিনি' নামে বাজারে আনছে স্যামসাং।উলে্লখ্য, ১১ অক্টোবর গ্যালাক্সি এস৩ মিনি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল জার্মানির স্যামসাং অফিস। এ ছাড়া নরওয়ের অনলাইন স্টোর `নেটশপ' নীল ও সাদা দুটি মডেলের গ্যালাক্সি এস৩ মিনি বিক্রি করছে। গ্যলাক্সি এস৩ মিনির দাম হতে পারে প্রায় ৪২ হাজার ৫০০ টাকা।